মানিকগঞ্জের একটি গ্রাম ‘লকডাউনমুক্ত’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রামটি দুদিন পর লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে গ্রামটি লকডাউনমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রামটি লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে।
তবে ওই পরিবারের সদস্যদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত রোববার জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুচিত্রা সরকার (২৬) নামের এক নারী। তিনি হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী।
তবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় ওইদিন সুচিত্রার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে।
কিন্তু সুচিত্রার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন।
গত সোমবার রাত ১০টা দিকে সিভিল সার্জন বলেন, কয়েকদিন ধরেই করোনার উপসর্গ জ্বর-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন সুচিত্রা। পরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ওইদিনই নমুনা সংগ্রহ করা করে আইইডিসিআরে পাঠানো হয়। তবে সেই পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পরেনি।
এদিকে, সুচিত্রার করোনার রিপোর্ট নেগেটিভ আসায় গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউনমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


