ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 

মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। কমলা বেগম ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী।

নিহতের ছোট ভাই ফজলুল হক ফজলু জানান, সন্ধ্যায় ঘরের ভেতরে এসে আগুন পোহাচ্ছিলেন কমলা। এসময় তার (কমলা) মেয়ে বসিরন বেগম মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরো দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে কমলা বেগমকে উদ্ধার করেন।

ফজলুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার পরনের কাপড়ের আচলে আগুন ধরেছিল। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের এসেছিলেন। দৌড়ানোর কারণেই হয়তো সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশে বেড়া থাকায় বিষয়টি কারো নজরেও আসেনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্ল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।