ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:০১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ শুক্রবার দুপুরে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন নিহত হয়েছেন।

তারা হলেন- হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থেকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।

তিনি বলেন, ‘নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে ওসি জানান।