মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ঘুমের মধ্যে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। ফ্রান্সের মন্টডুরাসের নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে তার মুখপাত্র ডেভিড শল জানান, ফ্রান্সের মন্টডুরাসের নিজ বাসভবনে ঘুমের মধ্যে মারা গেছেন লুইস ফ্লেচার। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
১৯৫৮ সালে ইয়ান্সি ডেরিঙ্গার টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান লুইস ফ্লেচার। পরের বছর ‘ওয়াগন ট্রেন’ টিভি ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩ সালে ‘আ গ্যাদারিং অব ঈগলস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
এরপর সন্তানদের জন্য অভিনয়ে দীর্ঘ বিরতি নেন লুইস ফ্লেচার। প্রায় এক দশক পর ১৯৭৪ সালে রবার্ট আল্টম্যানের ‘থিভস লাইক আস’ সিনেমায় অভিনয় করেন তিনি। পরের বছর নাট্যধর্মী ‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’ সিনেমায় নার্স রেচেড চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’ সিনেমার জন্য ১৯৭৬ সালে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন লুইস ফ্লেচার। সিনেমাটিতে খল চরিত্রকে দর্শকের কাছে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তিনি। অস্কারে সেরা অভিনেত্রী ছাড়াও সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলো ‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’। এছাড়া আরও অনেক পুরস্কার জিতেছিলেন তিনি।
১৯৩৪ সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের বার্মিংহ্যামে লুইসের জন্ম ৷ তার বাবা-মা ছিলেন বধির ৷ তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-‘একসরসিস্ট টু: দ্য হেরেটিক’, ‘ব্রেইনস্ট্রর্ম’, ‘ফায়ারস্টার্টার’, ‘ফ্লাওয়ার ইন দি অ্যাটিক’, ‘টু ডেজ ইন দ্য ভ্যালি’ও ‘ক্রুয়েল ইনটেনশন্স’।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









