মারিয়ার গোলে সমতায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবলারদের ইউরোপীয়ান দলের বিপক্ষে অভিষেক হয়েছে। ত্রিদেশীয় সিরিজে আজ জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে খেলছেন ঋতুপর্ণারা। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতা রয়েছে।
আজারবাইজানের র্যাংকিং ৭৪। বাংলাদেশের চেয়ে তারা ৩০ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে ছিল না। আক্রমণ-প্রতি আক্রমণে ভালোই লড়েছে বাটলারের বাংলাদেশ। বিগত ম্যাচের মতো এই ম্যাচেও হাই লাইন ডিফেন্স করেছেন আফিদারা। কয়েক বার আজারবাইজান বাংলাদেশের রক্ষণ ভেদ করলেও ডিফেন্ডাররা কাভারের চেষ্টা করেছেন। আবার কখনো অফসাইডের ফাদেও পড়েছে আজারবাইজান।
২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজেদা গোল করেন। ফুটবলে গোল মানেই উল্লাস-উৎসব। আজারবাইজান অধিনায়ক গোল করে কয়েক মিনিট কান্না করেছেন। একটি সাদা কাপড়ে একজনের ছবি একে সবাই পোজ দিয়েছেন। এরপরই চোখে মুখে কান্না অধিনায়কের। সতীর্থরা তাকে সামাল দিয়েছেন।
১৪ মিনিট পর মারিয়া মান্ডার দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা এনেছে। স্বপ্না রাণীর কর্ণার থেকে কয়েক পাক ঘুরে বক্সে বল পান মারিয়া। বা পায়ে দুর্দান্ত সাইড ভলি করেন। গোললাইনে আজারবাইজানের ডিফেন্ডার লাফিয়েও বল ঠেকাতে পারেননি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ায়।
ম্যাচ সমতা আসার পর আজারবাইজান তাদের আক্রমণ অব্যাহত রাখে। বাংলাদেশের গোলরক্ষক রুপ্নাকে একা পেয়েও গোল করতে পারেনি প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিট শেষে সমতা নিয়েই দুই দল ড্রেসিংরুমে ফেরে।
হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকে। নারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে সব গ্যালারি খোলা ছিল। এই ম্যাচে শুধু পূর্ব গ্যালারী উন্মুক্ত রেখেছিল বাফুফে। প্রায় হাজার সাতেক দর্শক উপস্থিতি ছিল সব মিলিয়ে। দর্শকরা বাদ্য-যন্ত্র স্টেডিয়াম মাতিয়ে রাখছিলেন।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন






