মার্কিন ঐতিহ্যের বড় সুযোগটি ভাগ্যে মিলছে না মেলানিয়ার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। ওই দিন স্বপরিবারে হোয়াইট ছেড়ে যাবেন তিনি। তবে এবার মেলানিয়া ট্রাম্পের কপালে হোয়াইট হাউসের নতুন অতিথি প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে কফি দিয়ে আপ্যায়ন করার সুযোগ জুটলো না। মার্কিন ঐতিহ্য অনুযায়ী, বিদায়ী ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে প্রথমে কফি দিয়ে আপ্যায়ন করেন হোয়াইট হাউসে।
পাড়ি জমাবেন ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো ক্লাব হাউসে। এরই মধ্যে মেলানিয়া ট্রাম্প ও হোয়াইট হাউসের স্টাফরা ট্রাম্প পরিবারের জিনিসপত্র প্যাকিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ওই দিন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত রাস্তার অপর পাশে ব্লেয়ার হাউসের রাষ্ট্রীয় অতিথি শালায় অবস্থান করবেন বাইডেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন।
এদিকে, ২০ জানুয়ারি শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বাইডেনের শপথ অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। ট্রাম্প পরিবারসহ হোয়াইট হাউস ছেড়ে গেলেই সেখানে গিয়ে উঠবেন জো বাইডেন ও জিল বাইডেন। তারপর নতুন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে মেরিন ওয়নের হ্যালিপ্যড পর্যন্ত বিদায় জানিয়ে এগিয়ে দিয়ে আসেন।
কিন্তু এবার সেই সুযোগ পাচ্ছেন না মেলানিয়া ট্রাম্প। কেননা, ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন তিনি বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না। সেই সঙ্গে বাইডেন আসার আগেই হোয়াইট হাউস ছেড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প পরিবার। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও তিনজন মার্কিন প্রেসিডেন্ট তাদের পরবর্তী প্রেসিডেন্টদের শপথ অনুষ্ঠানে যোগদান করেননি। ১৮০১ সালে জন আ্যডামস, ১৮২৯ সালে তার ছেলে জন কুইন্সি আ্যাডামস এবং ১৮৬৯ সালে উইলিস গ্রান্ড এমনটি করেছিলেন।
-জেডসি
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









