মার্কিন কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারীর শপথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নতুন আইনপ্রণেতা হিসেবে রেকর্ড সংখ্যক নারী শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার এ শপথে কংগ্রেসের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে ১০২ জন নারী এবং সিনেটর হিসেবে ২৫ জন নারী শপথ নিয়েছেন। এর আগে মার্কিন কংগ্রেসে এত সংখ্যক নারীর প্রতিনিধিত্ব দেখেনি।
বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের এ প্রতিনিধি পরিষদেই সবচেয়ে বেশি বৈচিত্র্যের সমাহার। কংগ্রেসে এবার থাকছেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী নারী প্রতিনিধি নিউইয়র্কের আলেক্সান্দ্রিয়া ওচাসিও কর্টেজ। মিশিগান ও মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী প্রতিনিধি রশিদা তালিব ও ইলহান ওমর এবং দুই আদিবাসী নারী প্রতিনিধি নিউ মেক্সিকোর ডেবরা হাল্যান্ড ও কানসাসের শেরিস ডেভিডস। এছাড়া এবারকার কংগ্রেসে দশ জন প্রতিনিধি এলজিবিটি বা সমকামী-উভকামী-রূপান্তরকামী বৈশিষ্ট্যের। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। এর ফলে ওয়াশিংটনের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন পেলোসি।
এর আগে ২০০৭ সালেও এক দফা হাউজ অব রিপ্রেসেন্টেটিভের স্পিকার হয়েছিলেন ডেমোক্রেট পার্টির এই প্রভাবশালী নেতা।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কংগ্রেসের রেষারেষিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অচলাবস্থার মধ্যেই প্রতিনিধি পরিষদের স্পিকার তুলে নিলেন পেলোসি।
দায়িত্ব পাওয়ার পর পেলোসি বলেন, তিনি চলমান অচলাবস্থা কাটাতে চান, তবে দেয়াল নির্মাণে ট্রাম্পের চাহিদা পূরণ করে নয়।
তিনি বলেন, নারীদের ভোটাধিকার পাওয়ার ১০০ বছরে সুনির্দিষ্টভাবে কেবল কংগ্রেসের এ কক্ষের একজন নারী স্পিকার হয়ে আমি গর্বিত। আমাদের সবারই এখন সক্ষমতা ও সুযোগ হয়েছে কংগ্রেসের আরও শতাধিক নারীর সঙ্গে কাজ করার, ইতিহাসে (নারীর) এ সংখ্যাই সর্বোচ্চ।
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হওয়ায় ডেমোক্রেট এ নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি খুবই দারুণ অর্জন। আশা করছি আমরা একসঙ্গে কাজ করতে পারবো।
কংগ্রেসের চলতি প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট-রিপাবলিকান মিলিয়ে ১০২ জন নারী সংসদ সদস্য রয়েছেন। যা মার্কিন কংগ্রেসের ইতিহাসে সর্বোচ্চ। তাদের মধ্যে ৪৩ জন অশ্বেতাঙ্গ। আর প্রথমবার নির্বাচিত হয়েছেন এমন নারী সংসদ সদস্যের সংখ্যা ৩৬।
উল্লেখ্য, গত দুই বছর ধরে ট্রাম্পের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউজ, সিনেট এবং প্রতিনিধি পরিষদ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়লাভ করে ২৩৫টিতে। আর সিনেটে ৫৩-৪৭ আসনে জয়ী হয়েছে।
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার











