মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে জেলেনস্কির স্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন হঠাৎই ইউক্রেন সফরে গেছেন। রবিবার (৮ মে) সফরে গিয়ে তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর জিল বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়েছে যে ইউক্রেনের মানুষজনকে এটা দেখানো জরুরি যে এই যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধ নৃশংস। যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে।’
সফরে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জিল বাইডেন। সেখানে ১৬৩ জন বাস্তুচ্যুত ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে; যাদের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে।
বাইডেন প্রায় দুই ঘণ্টা ইউক্রেনে অবস্থান করেন। তার আগে বাইডেন ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ার একটি গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে অবস্থিত ইউক্রেনের উঝহোরোদ শহরে গাড়ি করে যান বাইডেন।
বাইডেনের ‘সাহসিকতাপূর্ণ কাজের’ জন্য তাকে ধন্যবাদ জানান জেলেন্সকা। তিনি বলেন, ‘আমরা বুঝি যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির এখানে আসা কতটা ঝামেলার, যখন কিনা প্রতিদিনই সামরিক অভিযান চলছে, যেখানে প্রতিদিনই বিমান হামলার সাইরেন বাজছে- এমনকি আজকেও।’ রয়টার্স
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











