ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

মার্কিন মেরিনে প্রথমবারের মত নারী-পুরুষ মিলিত বুট ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

মার্কিন মেরিনে নতুন যোগ দিতে যাওয়া প্রায় অর্ধশত নারী সৈনিক এই প্রথমবারের মতো পুরুষ সৈনিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে। খবর এএফপি’র।

এরআগে মার্কিন নৌবাহিনী নির্দিষ্ট লিঙ্গের প্রশিক্ষক দিয়ে নারী ও পুরুষদের পৃথক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতো।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এখন, এক নারী প্লাটুন ও পাঁচ পুরুষ প্লাটুন নিয়ে থার্ড রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন পারিস আইর‌্যান্ড রিক্রুট ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ শুরু করবে।

এতে আরো বলা হয়, প্রশিক্ষণের দক্ষতার স্বার্থে মেরিন কোর্পস নেতৃত্ব এমন সিদ্ধান্ত নেন।

এক্ষেত্রে পুরুষ সৈনিকদের যে ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে অভিজ্ঞতার অংশ হিসেবে একই প্রশিক্ষণ নিতে ১২ সপ্তাহের জন্য প্রায় অর্ধশত নারীকে পাঠানো হচ্ছে।