ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৮:০৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

মার্কিন সর্বোচ্চ আদালত, প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতির শপথ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তিনি শপথ নেন। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।

৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিমকোর্টে যোগ দিতে যাচ্ছেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটাচ্ছেন। সুপ্রিমকোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। উদারপন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ার অবসর নেওয়ায় জ্যাকসনকে তার জায়গায় মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিমকোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ব্রেয়ার দাপ্তরিকভাবে বৃহস্পতিবার অবসরে যান। জাতীয়ভাবে গর্ভপাত অধিকারের স্বীকৃতি দিয়ে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ মামলার ঐতিহাসিক রায় মাত্র ছয় দিন আগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করে দেন রক্ষণশীল নিয়ন্ত্রিত সুপ্রিমকোর্ট। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদারপন্থী বিচারপতি জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতাসহ আমি যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার এবং ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিচারকাজ পরিচালনার আনুষ্ঠানিক পবিত্র দায়িত্ব গ্রহণ করলাম।’ রয়টার্স।

চলতি সপ্তাহে রয়টার্স ও ইপসস পরিচালিত এক জরিপে দেখা যায়, গর্ভপাত সংক্রান্ত রায়ের পর ৫৭ শতাংশ আমেরিকানই আদালত সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। চলতি মাসের শুরুর দিক বিবেচনায় এটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। তখন স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান আদালত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন।

জ্যাকসন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের ১১৬তম বিচারপতি। ১৯৮৯ সালে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠার পর তিনি ষষ্ঠ নারী ও তৃতীয় কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জ্যাকসন দায়িত্ব নিলে নয় সদস্যের সুপ্রিমকোর্টে নারী বিচারপতির সংখ্যা দাঁড়াবে চারজনে। অপর পাঁচ পুরুষ বিচারপতির মধ্যে চারজন শ্বেতাঙ্গ ও একজন কৃষ্ণাঙ্গ। জ্যাকসনের দায়িত্ব গ্রহণে সুপ্রিমকোর্টে রক্ষণশীলদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় কোনো পরিবর্তন আসছে না।

এপ্রিলের শুরুর দিকে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত জ্যাকসনের নিয়োগ চূড়ান্ত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। ৫৩-৪৭ ভোটে তার নিয়োগ অনুমোদন করে সিনেট। তিনজন রিপাবলিকানও তার নিয়োগের পক্ষে ভোট দেন।