মার্কিন স্পিকার ন্যান্সির স্বামীর ওপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি।
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিজ বাড়িতে আক্রমণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি।
সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারী ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে প্রবেশ করে তার স্বামী পলের ওপর হামলা চালায়।
এতে গুরুতর আহত হয়েছেন পল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারি পুলিশ হেফাজতে রয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে পেলোসির কার্যালয় থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভালভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে।
হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ন্যান্সি ও পল পেলোসি বিয়ে করেন ১৯৬৩ সালে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।
পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হল।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











