মার্চের আগে মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
বিনোদনের দুনিয়ায় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে এ বছরের অন্যতম সেরা ‘পদ্মাবতী’। দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ এবং শাহিদ কাপুর অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১ ডিসেম্বর। কিন্তু রাজপুত করণী সেনার আপত্তি এবং দেশজুড়ে বিতর্কের জেরে পিছিয়ে গিয়েছে মুক্তি। এমন কী কবে এই ছবির মুক্তি হবে তা এখনও নিশ্চিত নয়।
সঞ্জয় লীলা ভংসালীর এই ছবি মুক্তির জন্য সিবিএফসি-ও (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন) এখনও ছাড়পত্র দেয়নি।
ছবির শুটিং পর্ব থেকেই আপত্তি তুলেছিল রাজপুত করণী সেনারা। অভিযোগ, এই ছবিতে রাজপুতদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।পরিচালককে মারধর, দীপিকার মাথার দাম ঘোষণা, পোস্টার পোড়ানো থেকে শুরু করে তীব্র আন্দোলনে নামে করণী সেনারা।
ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী,এত বিতর্কের পর এ বার ঐতিহাসিকদের সাহায্য নিতে চায় সিবিএফসি। ঐতিহাসিকদের একটি প্যানেল তৈরি করে ‘পদ্মাবতী’ ছবিটি তাঁদের দেখানো হতে পারে।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
বোর্ডসূত্রে দাবি করা হয়েছে,ছবির বিষয় খুঁটিয়ে দেখবেন ঐতিহাসিকরা। এর পরই ছবির ছাড়পত্র নিয়ে চিন্তাভাবনা করা হবে। ডিসেম্বর প্রায় শেষ। সেক্ষেত্রে জানুয়ারির আগে এই কাজ হবে না। পাশাপাশি, পদ্মাবতীর আগে আরও চল্লিশটি ছবি রয়েছে ছাড়পত্রের আশায়।
ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, সেন্সর বোর্ডের ওই সূত্রের দাবি, ছবির নির্মাতারাই বিষয়টিকে জটিল করে তুলেছেন। কারণ তাঁরা প্রথম থেকেই বলে এসেছিলেন ছবিটি আংশিক ভাবে ইতিহাস নির্ভর।
ফলে ছবিতে কতটা ইতিহাস রয়েছে এবং তা কোথাও অতিরঞ্জিত বা বিকৃত হয়েছে কিনা তাই-ই খতিয়ে দেখবেন প্যানেলভুক্ত ঐতিহাসিকরা।
ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, বোর্ডের ওই সূত্রেরই দাবি, ‘জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে পদ্মাবতীর ছাড়পত্র পাওয়ার কোনও আশা নেই। সেক্ষেত্রে ছবি মুক্তি পেতে পেতে মার্চ বা এপ্রিলও হয়ে যেতে পারে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







