ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১০:৪৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট আসছেন কাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ এএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের ঢাকা বৈঠকে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার একদিনের সফরে ঢাকা আসছেন।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন আসবেন আগামীকাল সকালে। আর জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুন আসবেন একই দিন বিকেলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’র ঢাকা বৈঠকের উদ্বোধন করবেন। জিসিএ’র বর্তমান চেয়ার বান কি-মুন বৈঠকের ‘ওয়ে ফরোয়ার্ড এন্ড নেক্সট স্টেপ টোওয়ার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।

বৈঠক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুনের সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টা সংক্রান্ত বিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ড. হিলদা হেইন, বান কি-মুন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা বক্তব্য রাখবেন। সভায় স্বাগত বক্তব্য রাখবেনপররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের বক্তৃতার মধ্য দিয়ে দুপুরে বৈঠকটি শেষ হবে।

সূত্র জানায়, ড. হিলদা হেইন, বান কি-মুনের বিকেলে কক্সবাজারের উখিয়ায় কুরুশখুল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

সন্ধ্যায় ড. আবদুল মোমেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন।

ড. হিলদা হেইন ও বান কি-মুন বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন।