মালদ্বীপে জলবায়ু সেশনে মডারেটর স্পিকার শিরীন শারমিন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মালদ্বীপের মালেতে শুরু হওয়া ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে মডারেটরের দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সামিটের আজ সোমবার দ্বিতীয় দিনে ‘ক্যাটালাইজিং দ্যা গ্লোবাল এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ- ওভারকামিং চ্যালেঞ্জেস এ্যান্ড ইউটিলাইজিং অপরচুনিটিজ টু স্ট্রেনদ্যান দ্যা রিজিওনাল এজেন্ডা ফর ডেলিভারিং অন দ্যা প্যারিস এগ্রিমেন্ট’ সেশনে তিনি মডারেটরের দায়িত্ব পালন করেন।
সেশনে প্যানেল আলোচক ছিলেন মালদ্বীপ পার্লামেন্টের ইনভায়রনমেন্ট এ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিটির সভাপতি আহমেদ সালিম এমপি, নেপালের অ্যাটমোসফেয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’র রিজিওনাল ম্যানেজার অরনিকো কুমার পান্ডে এবং ইউএনডিপি সদর দপ্তরের ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস টিম লিডার চার্লস চ্যাওভেল।
সেশনে প্যারিস চুক্তির ভবিষ্যত বাস্তবায়নের গতি এবং প্যারিস চুক্তির সফল বাস্তবায়নের জন্য আইনগত বিচ্যুতিসমূহ দূর করার কর্মপরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
এছাড়া সেশনে আঞ্চলিক দায়বদ্ধতার জন্য সংসদসমূহের ভূমিকা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও স্বাস্থ্যের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ইকোসিস্টেম বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ, ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারী জেনারেল মার্টিন চুনগং, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকার যোগ দেন। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি অংশ নেন।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











