মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
থাইল্যান্ডে রাইজিং স্টারস নারী এশিয়া কাপে দাপট চলছে বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখল ফাহিমা খাতুনের দল। মালয়েশিয়া ‘এ’ নারী দলকে উড়িয়ে দিয়ে টানা তিন জয় তুলে নিলো বাংলাদেশ। লতা মন্ডলের অলরাউন্ড নৈপুণ্যে ৯০ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।
ব্যাংককে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ৬১ রান তুলতে পেরেছে মালয়েশিয়া ‘এ’ নারী দল।
টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারায় বাংলাদেশ। তবে শুরু ধাক্কা সামল দেন শারমিন সুলতানা (২৫ বলে ৩০) ও রুবায়া হায়দার (১১ বলে ১৪)। মাঝে দ্রুত উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মন্ডল। ফাহিমা ২৯ রান করে আউট হলেও হাফসেঞ্চুরির কাছে পৌঁছে যান লতা মন্ডল। ৪৪ বলে ৪টি চারের সাহায্যে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারের ১১ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।
১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন ফাতেমা জাহান। এরপর মালয়েশিয়ার ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
দলের পক্ষে কেবল নুর আরিয়ান্না (২২*) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া।
ফাতেমা জাহান ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। উইকেট নেন শরিফা খাতুন। ২ রান দিয়ে ১ উইকেট নেন লতা।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











