মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার একটি আদালত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসোরকে সরকারি চুক্তির বিনিময়ে ঘুষ চাওয়া এবং ঘুষ নেয়ার জন্য ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। দুর্নীতির অভিযোগে তার স্বামী নাজিব রাজাককে কারাগারে পাঠানোর কয়েকদিন পরই সাজা দেয় হল সাবেক এই ফাস্ট লেডিকে ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনটি ঘুষের অভিযোগে, কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ জাইনি মাজলান কারাদণ্ডের পাশাপাশি রোসমাহকে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেন। যা মালয়েশিয়ার ইতিহাসে একটি রেকর্ড পরিমাণ। তবে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিনে মুক্ত থাকবেন।
৭০ বছর বয়সী রোসমাহ নাজিবের সরকারের কাছ থেকে ২৭৯ মিলিয়ন ডলারের একটি সৌর বিদ্যুৎ সরবরাহ প্রকল্প সুরক্ষিত করতে একটি কোম্পানিকে সাহায্য করার জন্য ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ঘুষ চাওয়া এবং গ্রহণ করার তিনটি অভিযোগে দোষী সাব্যস্থ হন। আদালতে প্রসিকিউটররা দাবি করেন, রোসমাহ ১৮৭.৫ মিলিয়ন রিঙ্গিত ঘুষ চেয়েছিলেন এবং প্রকল্পটি জিতে নেয়া কোম্পানির একজন কর্মকর্তার কাছ থেকে সাড়ে ৬ মিলিয়ন রিঙ্গিত পেয়েছেন।
সাজা ঘোষণার পর রোসমাহ তার বিরিুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে তাকে তার প্রাক্তন সহকারীর পাশাপাশি প্রকল্পের সাথে জড়িত বেশ কয়েকটি সরকারী এবং কোম্পানির কর্মকর্তারা ফাঁদে ফেলেছেন।
রোসমাহ বলেন, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আজ যা ঘটেছে তাতে আমি খুব দুঃখিত। তিনি বলেন, কেউ আমাকে টাকা নিতে দেখেনি, কেউ আমাকে টাকা গুনতে দেখেনি কিন্তু যদি এটাই উপসংহার হয়, আমি এটা ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছি। তিনি আরও বলেন, আজ যে জরিমানা আরোপ করা হয়েছে তা নজিরবিহীন।
মালয়েশিয়ার সাবেক ফাস্ট লেডি রোসমাহ তার অসামান্য জীবনধারা এবং হার্মিস বার্কিন ব্যাগের প্রতি ঝোঁকের জন্য ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল এবং সরকারী বিষয়ে তার প্রভাব নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন।
ঘুষ নেয়ার অভিযোগ ছাড়াও একটি পৃথক মামলায় মানি লন্ডারিং এবং কর ফাঁকির ১৭টি অভিযোগের মুখোমুখি হয়েছেন রোসমাহ।
উল্লেখ্য, ২০১৮ সালে নাজিবের আশ্চর্যজনক নির্বাচনে পরাজয়ের পর থেকে এই দম্পতি একাধিক দুর্নীতি তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
গত ২৩ আগস্ট মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল, ওয়ানএমডিবি কেলেঙ্কারি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল নাজিব রাজাককে, মঙ্গলবার সেই সাজা বহাল রাখেন আদালত।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











