মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ: সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে ট্রেনটির নাম দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল। ঘটনাস্থলে আমাদের দুই ইউনিট কাজ করছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে।
এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






