মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মালয়েশিয়ার নারী ফুটবল দলকে ৬-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন আঁখি খাতুন, একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।
দারুণ এই জয়ে মধুর প্রতিশোধও নিল বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল।
আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বৃহস্পতিবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানী সরকার ও মনিকা চাকমা গোল করেন।
খেলার ৯ মিনিটে মারিয়া মান্দার কর্নার থেকে বল পেয়ে বাংলাদেশের গোল উৎসব শুরু করেন আখিঁ খাতুন।
১২তম মিনিটে বক্সে ফাঁকায় থাকা সানজিদা গোলের সুযোগ পেয়েও তাড়াহুড়া করতে গিয়ে বল ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশ করেন।
২৬তম মিনিটে ডান দিক থেকে কোনাকুনি শটে সাবিনার দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আঁখির প্লেসিং শটে গোল (৩-০) নিশ্চিত হয়।
৩৬তম মিনিটে গোলেপোষ্ট লক্ষ্য করে প্রথম শট নিয়েও ব্যর্থ হয় মালয়েশিয়া।
৪৫তম মিনিটে স্বপ্নার গোলে স্কোরলাইন ৪-০ করে বাংলাদেশ।
৬৭তম মিনিটে মনিকা চাকমার গোলে আরও একধাপ এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিট পর ঋতুপর্না চাকমার ক্রস থেকে বল পেয়ে গোল করেন কৃষ্ণা রানী সরকার।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল