মাশরাফীর দুই সন্তান করোনায় আক্রান্ত
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছে। নড়াইল ডেপুটি কমিশনারের অফিসে একটি কর্মশালায় মাশরাফী নিজেই এ খবর জানান।
মিরপুরে মাশরাফীর নিজ বাড়িতে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্তজার চিকিৎসা চলছে বলে জানা গেছে। মাশরাফী তার বাচ্চাদের করোনা আক্রান্তের খবর মঙ্গলবার জানালেও, বেশ কয়েকদিন আগেই হুমায়রা ও সাহেল করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গেল জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্তজা। এরপর তার স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ী ও ছোট ভাই মুরসালিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর তারা সুস্থ হয়ে ওঠেন।
মাশরাফী এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন নড়াইল এক্সপ্রেস। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে বিসিবির কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





