ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মায়েদের হাসিতে পৃথিবী হোক আরও সুন্দর: সাকিব

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৯ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের নানা প্রান্তে পালিত হয় মা দিবস। মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়াই দিবসটির মূল উদ্দেশ্য। অনেকেই মনে করেন মায়েদের জন্য নির্দিষ্ট কোনও দিনের প্রয়োজন হয় না। কারও মতে একটা বিশেষ দিন তো থাকতেই পারে।

বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। মায়ের ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

ফেসবুকের অফিসিয়াল পেজে এক সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে একটি ছবিতে তার সঙ্গে রয়েছেন মা শিরিন আকতার। অপর ছবিতে স্ত্রী উম্মে আহমেদের সঙ্গে রয়েছে তার দুই মেয়ে সন্তান আলাইনা হাসান অব্রি ও ইরাম হাসান।

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।

কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই স্পিনিং অলরাউন্ডার। স্থগিত হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নিয়েছিলেন সাকিব। বর্তমানে গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টিন করছেন তিনি।

চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেয়ার কথা রয়েছে সাকিবের।

-জেডসি