ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মায়ের মৃত্যুর ৬ মিনিটের মাথায় ছেলের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে মায়ের মৃত্যুর ছয় মিনিট পরেই ছেলের মৃত্যু হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা জাহানারা বেগম (৮০) ও ছেলের আব্দুর রহিমকে (৬০) পাশাপাশি দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হানুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিমের ছেলে সোহেল রানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে তার দাদি জাহানারা বেগম মারা যান। পরে ঘরের বারান্দায় তার মরদেহ রাখা ছিল। তবে জাহানারা বেগম মৃত্যু শয্যায় থাকায় ছেলে আব্দুর রহিমও মঙ্গলবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন। এ জন্য তাকে ঘরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। পরে জাহানরা বেগমের মৃত্যুর খবর পাওয়া মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় আব্দুর রহিমও মারা গেছেন।

এ বিষয়ে উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে আব্দুর রহিমের মায়ের মৃত্যু হয়। পরে মায়ের শোকে স্ট্রোক করে কিছুক্ষণ পর ছেলেও মারা যান।