ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২০:২২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একই কেন্দ্রে ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। একইসাথে ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপরেই ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ভোট দিতে পারছেন না। ঢাকার ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ঢাকায় ভোট দেবেন।


নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে হিসেবে ঢাকা-১০ আসনের প্রার্থীকে ভোট দেবেন সরকারপ্রধান।

ঢাকা-১০-এ অভিনেতা ফেরদৌস আহমেদ নৌকার নৌকার প্রার্থী। সে হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।