মা আমার কাছে প্রেরণা: চঞ্চল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম শোনা মানেই ‘হাওয়া’, ‘কারাগার’ এর মতো একাধিক ফাটাফাটি কাজের কথা মনে পড়ে যাওয়া। মা দিবস নিয়ে তিনি নিজের অনুভূতির কথা জানালেন। মনে করলেন তার মায়ের লড়াইয়ের গল্প। ছোটবেলায় তার মা কীভাবে লড়াই করে তাদের বড় করে তুলেছিলেন সেই কথাই মনে করলেন অভিনেতা। জানালেন তিনি তার মাকে একদম অন্যরকম করে জীবনে পেয়েছেন, দেখেছেন।
অভিনেতার কথায় তিনি খুব ছোট থেকেই তার মাকে, তার লড়াইকে উপলব্ধি করতে পেরেছেন। তারা আট ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার ছোট। তবুও তিনি অনুভব করেছেন তাদের বড় করতে গিয়ে তার মা কত কিছুই না ত্যাগ করেছেন।
এবিপি আনন্দকে দেয়া একটি সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের মায়েদের প্রজন্মের বোধহয় একটাই লক্ষ্য ছিল, সন্তানকে ভালো করে বড় করে তোলা। আর তাদের মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে মায়েরা নিজেদের সমস্ত শখ, আহ্লাদকে বিসর্জন দিতেন। সবটাই করতেন ভীষণ এক তরফা ভাবে। তারা কিছু করলে তার বিনিময়ে কিছু চাইতেন না। আমরা অনেক সময়ই অনেক কিছু নিয়ে প্রত্যাশা করি। কিন্তু মাকে দেখেছি, কিছু চাইতে বললে মা এখনও বুঝে উঠতে পারেন না যে কী চাইবেন। আসলে মায়েরা দুর্গা হয়, তারা সর্বংসহা। তারাই যেন সব কিছু একা হাতে সামলে রেখেছেন।’
মায়ের বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার মায়ের প্রথাগত শিক্ষা খুব বেশি না হলেও তিনি জীবনের শিক্ষায় শিক্ষিত। আমার চোখে উনি একজন শিক্ষিত মানুষ। উনি সন্তানদের জন্য সব ত্যাগ করতে পারতেন। মা সবসময় আমার পাশে থাকত যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। আমার কাছে আমার মা এটাই। মা আমার কাছে প্রেরণা।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











