ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:১৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

মা দিবসে গুগলের বিশেষ ডুডল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

মা দিবসে গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে, এক মা হাঁস ছয়টি ছানা নিয়ে হাঁটছে। মায়ের পিছে পিছে তারা দৌড়াচ্ছেও। পরের ধাপে দেখা যায় মায়ের সাথে সাঁতার কাটছে ছানাগুলো।

এর পরের ধাপে বৃষ্টি পড়তেও দেখা গেছে ডুডলে। এসময় ছানাগুলো মা হাঁসটির ডানার নিচে আশ্রয় নেয়।

শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এই ডুডলটি চালু করেছে, যা রবিবার সারা দিন থাকবে। কয়েক বছর ধরেই মা দিবসে এমন বিশেষ ডুডল প্রচার করে আসছে গুগল।

-জেডসি