মা হলেন আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হয়েছেন। রোববার দুপুরে তিনি ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। স্বভাবতই খুশির জোয়ার বইছে দুই পরিবারে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। দুপুর ১ টা নাগাদ আসে সুখবর।
গত জুন মাসেই জানা গিয়েছিল রণলিয়ার পরিবারে আসবে নতুন অতিথি। তার পরেও ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে গিয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। কাজের মাঝে থেকেও নিজেকে প্রাকৃতিক প্রসবের জন্য প্রস্তুত করছিলেন আলিয়া।
ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তঃসত্ত্বা আলিয়া বিশেষ ভাবে শরীরের যত্ন নিয়েছেন। বিশ্রাম নিয়েছেন ঠিকই। সেই সঙ্গে সকালে উঠে নিয়মিত যোগাসন, শরীরচর্চাও জারি রেখেছিলেন। প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন নায়িকা। ছুরি-কাঁচির ঝঞ্ঝাটে যেতে চাইছিলেন না। অনেকেই বলেন, সিজারিয়ান ডেলিভারি পরে ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। তাই স্বাভাবিক প্রসব চাইছিলেন আলিয়া।
অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ ছাড়া বেশির ভাগ সময়টা বাড়িতেই থেকেছিলেন আলিয়া। কপূর পরিবারের দিওয়ালি উদ্যাপনের পার্টি থেকেও নিজেকে দূরে রেখেছিলেন। বাড়িতে পুজো করেই হয়েছে অভিনেত্রীর দিওয়ালি উদ্যাপন।
অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়ার পোশাকেও এসেছিল বিস্তর ফারাক। আঁটোসাটো পোশাক ছেড়ে ঢিলেঢালা জামা বেছে নিয়েছিলেন তিনি।
বেশ কিছু বছর ধরে ভেগান খাদ্যাভাস মেনে চলেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার যা যা খেতে ইচ্ছা করেছে, শাশুড়ি নীতু কাপুর সেই সব খাবারের বন্দোবস্ত করছিলেন। নিজের হাতে লাড্ডু বানিয়ে খায়িয়েছেন বৌমাকে। সুস্থ প্রসবের জন্য আলিয়াকে সব রকম পরামর্শ দিয়েছেন নীতু।
তবে আদৌ কি স্বাভাবিক প্রসব হল আলিয়ার? এখনও কপূর পরিবারের তরফে সেই খবর আসেনি। তবে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




