ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:৪৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

কন্যা সন্তানের মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরর্ডান। অকল্যাণ্ডের একটি হাসপাতালে জন্ম নেয় তার প্রথম সন্তান।

 

এরপর এক টুইট বার্তায় নবাগত সন্তানের ছবি দিয়ে নিজেদের খুশির কথা জানান তিনি।

 

৩৭ বছর বয়সী জাসিন্ডা আরর্ডান ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। বিশ্বে নারী সরকার প্রধানদের মধ্যে তিনি দ্বিতীয়, যিনি নেতৃত্বে থাকা অবস্থায় মা হলেন।

 

এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় কন্যা সন্তানের মা হয়েছিলেন বেনজীর ভুট্টো।

 

নিউজিল্যান্ডে ১৮৫৬ সালের পর কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন জাসিন্ডা আরর্ডান। গত অক্টোবরে তিনি বামপন্থী জোটের সরকার গঠন করেন।