মা হলেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ফাইল ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। শনিবার (২০ আগস্ট) তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তান এসেছে। খবরটি নিশ্চিত করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর।
সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। সেখানে বলা হয়েছে, ‘আজ নতমস্তক ও খোলা হৃদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।’
খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন।
সোনম ও আনন্দের যৌথ বিবৃতি, শেয়ার করেছেন নীতু কাপুর
এর আগে গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিলে বসবাস করছেন সোনম। সেখানকার একটি হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা







