মিথিলার মুকুটে নয়া পালক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাফিয়াত রশিদ মিথিলা। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন ভারতে। সেখানেও অভিনয়ের দ্যুতি ছড়িয়ে সেরার তকমা পেলেন তিনি। অর্জন করলেন ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড-২০২৪’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার।
জানা গেছে, ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর সেই চরিত্রই তাকে এনে দিলো সেরার তকমা।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ভারতীয় গণমাধ্যমে মিথিলা বলেন, পুরস্কার পেয়ে ভীষণ খুশি। গোটা টিমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই। দিল্লিতে আয়োজিত ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছি।
শুধু তিনিই নন, ‘ও অভাগী’ সিনেমার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ড. প্রবীর ভৌমিকও খুব খুশি। তিনি বলেন, এই পুরস্কারটি প্রাপ্য ছিল মিথিলার। ও এই পুরস্কারের যোগ্য।
‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন— সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদারসহ আরও অনেককে। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায় এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সঙ্গীত পরিচালনায় ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়সহ আরও অনেকে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে







