ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৬:১৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টানা দু'বছর ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৭ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গৃহ পরিচারিকার মেয়েকে টানা দুবছর ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের উত্তরবঙ্গে বিজেপির এক বিধানসভার সদস্যের (বিধায়ক) বিরুদ্ধে। কুশাগ্র সাগর নামে অভিযুক্ত ওই বিধায়কের বিরুদ্ধে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগও তোলেন ২২ বছর বয়সী ওই নারী (২২)।


পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয়, ধর্ষিতার মা কুশাগ্রর বাড়িতে কাজ করতেন। সেই হিসেবে মেয়েটির আনাগোনা ছিল ওই বাড়িতে। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কুশাগ্র তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি কুশাগ্রর বাবা সাবেক বিধায়ক যোগেন্দ্র সাগর জানার পর, সাবালিকা হলে কুশাগ্রর সঙ্গে বিয়ে দেবেন বলে ধর্ষিতাকে আশ্বস্ত করেন। তবে কথা রাখেননি। এরই মধ্যে যোগেন্দ্র তার ছেলের বিয়ে অন্যত্র ঠিক করেছেন বলে অভিযোগ করেন ধর্ষিতা। আগামী জুন মাসে কাশাগ্রর বিয়ে বলে জানায় সে।



ধর্ষিতা আরও বলেন, `আমাকে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল কুশাগ্র। সে আমাকে ২০ লাখ টাকা সাধলে আমি রাজি হইনি। স্পষ্ট বলে জানিয়ে দিই, আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। তেমন হলে আত্মহত্যা করব।`


এদিকে কুশাগ্রর নিজের ওপর আসা সব অভিযোগ প্রত্যাখান করেন বলেন, `এই মহিলা ২০১৪ সালে পুলিশের কাছে আমার নামে অভিযোগ নিয়ে যান। আমার কাছ থেকে ১০ লাখ টাকাও নিয়েছেন তিনি। টাকা লেনদেনের বিষয়ে আমার কাছে লিখিত ডকুমেন্ট রয়েছে। এখনহঠাৎ করেই আমার বিয়ের আগেই আবারও মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা করেছেন তিনি।`


মামলার শুনানি আগামী মাসে ধার্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, `আমি এই অভিযোগগুলো এমনকি নারকো পরীক্ষার সম্মুখীন হতে প্রস্তুত। তদন্ত করা হোক। তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।`


পুলিশ জানায়, ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি বিজেপির আরও এক বিধায়ক কুলদীপ সেনগার নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।