ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:২৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত আটক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত এবং তার স্বামীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভিকি বোম্যান, যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বুধবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গ্রেপ্তার করা হয়েছিল। বোম্যানের স্বামী এবং বিশিষ্ট শিল্পী হটেন লিনকেও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলেও কূটনৈতিক সূত্রটি জানিয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই দম্পতিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হবে।

যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, মিয়ানমারে একজন ব্রিটিশ নারীর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা দিচ্ছি।

এ বিয়য়ে জান্তার একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে, বোম্যান ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের দূতাবাসে দ্বিতীয় সচিব ছিলেন। বর্তমানে তিনি মায়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস-এ পরিচালক হিসেবে কাজ করছিলেন।