মিরপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
রাজধানীর মিরপুর থেকে ফারজানা আফরিন নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন করে পালানোর সময় এই নারীর সাবেক স্বামী সাইদুল ইসলামকে স্থানীয়রা ধরে তাদের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তার সাইদুলের বরাতে পুলিশ বলছে, প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন সাইদুল। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী ফারজানা প্রথম বিয়ের বিষয়টি জানতে পারেন। গত বছরের সেপ্টেম্বর মাসে ফারজানার বিবাহবিচ্ছেদ হয়। তবে তার সঙ্গে নতুন করে সংসার শুরুর চিন্তা করছিলেন সাইদুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও বলেছে, ফারজানার ‘চারিত্রিক’ বিষয়ে সন্দেহ থেকে সাইদুল সিদ্ধান্ত নেন, সন্দেহ ভুল প্রমাণিত হলে তাকে আবার বিয়ে করবেন। এর মধ্যেই রোববার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে তারা দুজন সাক্ষাৎ করেন। সেখানেই বাক্বিতণ্ডার একপর্যায়ে ফারজানাকে গলা কেটে খুন করেন তিনি।
পুলিশ বলছে, ফারজানার বাড়ি নেত্রকোনায়। বাবা-মায়ের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন তিনি। সাইদুলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। সেখানেই দিনমজুরের কাজ করেন তিনি। বিবাহবিচ্ছেদ হলেও ফারজানার সঙ্গে তার যোগাযোগ ছিল। শনিবার সাইদুল ঢাকায় আসেন। রোববার বিকেলে বোটানিক্যাল গার্ডেনে তাদের দেখা হয়।
এ সময় ফারজানার মুঠোফোনে কয়েকটি কল আসে। এ নিয়ে দুজনের কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফারজানার গলায় ছুরি দিয়ে আঘাত করেন সাইদুল। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন সাইদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন সাইদুল। সাইদুলের দাবি, ফারজানা দুটি আপেল সঙ্গে করে এনেছিলেন। এগুলো কাটার জন্য তার ব্যাগে একটি চাকু ছিল। সেই চাকু দিয়ে ফারজানাকে গলা কেটে হত্যা করেন তিনি। ওসি আমিনুল আরও বলেন, ফারজানার মৃতদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






