ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৩৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

মির্জা ফখরুলের মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্নালিলাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি।

 

এ খবর নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুছ। ফাতিমা আমিন দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

 

ফাতিমা আমিন  ৪ কন্যা এবং ৩ পুত্র সন্তানের জননী। তার স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।মির্জা ফখরুলের মা

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ বাদ মাগরিব গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) এবং আগামীকাল বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

 

মরহুমার লাশ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে আজ। আগামীকাল সকালে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তার নিজ বাসভবনে নেয়া হবে।