ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:০২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মির্জা ফখরুলের মা হাসপাতালে

আপডেট: ১১:১৫ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

united-1422705557স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ছোট ছেলে মির্জা ফয়সল আমিনের লালমাটিয়ার বাসা থেকে ফাতিমা আমিনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান শায়রুল।

৭ জানুয়ারি ফখরুল গ্রেপ্তারের পর আরেকবার ফাতেমা আমিনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এছাড়া গত বছর পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ায় তাকে রাজধানীর গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এরশাদ সরকারের মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমিনের স্ত্রী ফাতিমা আমিনের বয়স ৮২ বছর। তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছেন।

উচ্চ আদালতের নির্দেশের পর গত মাসের মাঝামাঝি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন মির্জা ফখরুল। কয়েকটি মামলায় তার জামিনও হয়েছে।

০৪.০৭.২০১৫