মিশরে স্কুলে থাকছে না মিকি মাউস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২৬ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
মিশরের রাজধানী কায়রোর উত্তরের একটি প্রদেশের স্কুলের শিশুরা নতুন বছর শুরু করবে তাদের প্রিয় ডিজনি চরিত্র মিকি মাউসকে বাদ দিয়েই।
কোয়ালিউবিয়া প্রদেশের গভর্নর ডিক্রি জারি করেছেন যার ফলে জনপ্রিয় কার্টুন ক্যারেকটার মিকি মাউস এবং তার বন্ধুদের ইমেজের পরিবর্তে প্রি স্কুলের দেয়ালে "সেনাবাহিনীর নায়কদের" ছবি লাগাতে হবে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গভর্নর আলা আব্দুল হালিম মোহাম্মদ মারজুক সংবাদিকদের বলেছেন "মিকি মাউস এবং ডোনাল্ড ডাকের ইমেজ পরিবর্তন করতে হবে। আমাদের অনেক বিখ্যাত ব্যক্তি বিশেষ করে সামরিক বাহিনীর যারা বীরত্ব দেখিয়ে নিহত হয়েছেন এমন ব্যক্তিদের ছবি দেয়া প্রয়োজন। যাতে করে শিশুরা তাদের রোল মডেল হিসেবে দেখে"।
তিনি আরো বলেন, এই কার্টুন চরিত্রগুলো আমেরিকার তৈরি। যেখানে আমাদের দেশেই বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন, তাদের দেখলে শিশুদের দেশপ্রেম আরো বাড়বে।
শিক্ষা-মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, একটা কমিটি পর্যবেক্ষণ করবে কীভাবে পুরো প্রদেশে গভর্নরের এই আদেশ কার্যকর করা হচ্ছে।
মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি যিনি নিজেও সামরিক বাহিনীর সাবেক জেনারেল ছিলেন, তিনি সব সময়ই সেনাবাহিনী জীবন, সাধারণ মানুষের মাঝে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন।
এদিকে গভর্নরের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। তারা বলছেন কর্তৃপক্ষের উচিত ছিল মিকি মাউসের দিকে নজর না দিয়ে ভাঙ্গাচোরা ক্লাসরুম এবং পুরোনো ধাঁচের শিক্ষা পদ্ধতির দিকে নজর দিতে।
একজন টুইট করেছেন "আমি জানি না কি বলা উচিত। আমি স্কুলে যাওয়ার আগেই পড়তে শিখেছি আর সেটা শিখেছি মিকি ম্যাগাজিনের জন্য। যেটা আমি এখনো পড়ি"।
সাংবাদিক মোহামেদ রাগাব লিখেছেন "কেউ একজন মাননীয় গভর্নরকে বলবেন তার এই সিদ্ধান্ত তাকে একটা কার্টুন ক্যারেক্টারে পরিণত করবে"।
কেউ কেউ অভিযোগ করেছেন "মৃত-ব্যক্তিদের ছবি স্কুলের দেয়ালে টাঙ্গানোর দরকার কি? আমাদের শিশুরা কি করেছে যে এটা তাদের নিতে হবে?"
কিন্তু কিছু মানুষ আবার এই উদ্যোগের প্রশংসা করেছেন। একজন লিখেছেন "এটা একটা ভালো দিক যে আমাদের শিশুরা আমাদের শহীদদের সম্পর্কে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের সম্পর্কে জানতে পারবে"।
২০১৫ সালে একজন ফেসবুক ব্যবহারকারী মিকি মাউসের কানের সাথে প্রেসিডেন্ট সিসির ছবি ফটোশপ করার জন্য তিন বছরের জেল হয়েছিল। অনেকেই বলছেন সামনের বছরে তাই মিকি মাউস মিশরে একটা বড় বিতর্কের বিষয় হলেও হতে পারে।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











