মিষ্টি ফলের গন্ধে মাতোয়ারা যশোরের ফলের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
মিষ্টি ফলের গন্ধে মাতোয়ারা যশোরের ফলের বাজার
রসালো ফলের মৌ-মৌ গন্ধে উতলা এখন প্রকৃতি। চারদিক এখন পাকা ফলের সৌরভে মাতোয়ারা। সুবাসিত আবেশ। মিষ্টি ফলের রসে টইটম্বুর মধুমাস। গাছে গাছে এখন পুষ্ট কাঁঠালের শোভা। গাঢ় সবুজ আমের শরীরে সিঁদুরের ছোপ। পেকে ওঠা লিচুগাছ ঘিরে দিনে পাখির কোলাহল আর রাতে বাদুড়ের ছোটাছুটি কোলাহল।
পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার স্বপ্নের দোলা। জাম-জামরুল-লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গি, বেল, খেজুর, কাঁচা তাল, জাম্বুরা, কাউফল, গোলাপজাম, কামরাঙা, লটকনসহ হরেক ফলের স্বাদ আর রঙের ছোঁয়ায় বাঙালির রসনা তৃপ্তির মৌসুম। বাহারি আর পুষ্টিকর সব ফলের প্রাচুর্য এই মৌসুমকে দিয়েছে মধুমাসের মহিমা।
বাঙালির মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই রস টসটস বর্ণিল রঙের ফলে ছেয়ে গেছে যশোরের বাজার। গ্রামের হাটবাজারেও এখন মিষ্টি ফলের সুবাস। ফলের মৌ মৌ ঘ্রাণে ভরে উঠেছে মণিহার এলাকার আড়তগুলো।
যশোরের বাজারে বিভিন্ন মৌসুম ফলে সয়লাব। বাজার ঘুরে দেখা গেছে ভারতীয় গুটি আম গোবিন্দভোগ, হিমসাগর পাওয়া যাচ্ছে বৈশাখের শুরু থেকেই। এগুলো ৬০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অপেক্ষা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, লক্ষ্মণভোগের। আর এর পরই আসবে সে অঞ্চলের ফজলি আম। গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, রানীভোগ, ফজলি, আশ্বিনা ছাড়াও এখন বাংলাদেশে নতুন জাতের আম ফলছে। যেমন আম্রপালি, সোনালি, হাঁড়িভাঙ্গা, সূর্যপূরী, কাঁচামিঠা ইত্যাদি। বিক্রেতা শফি উদ্দীন জানান, বাজারে আম, লিচু, তরমুজ, ভাল বিক্রি হচ্ছে। গরমে মানুষ বেশি এ ফলগুলো কিনে খাচ্ছে। একই কথা জানান কুটি মিয়া নামে আরেক বিক্রেতা। লিচু, তরমুজ, তাল, জাম-জামরল, বাঙ্গি বিক্রি হচ্ছে। শহরের রাস্তার ধারে অথবা ভ্যানে করে এসব মৌসুম ফল বিক্রি করা হচ্ছে। এসব ফলের মধ্যে দেশি, বোম্বাই ও চায়না ত্রি ১শ’ লিচু ২৪০ টাকা থেকে শুরু করে ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। দেশি তরমুজ ৪০ টাকা থেকে ৫০ টাকা দামে কেজি দামে বিক্রি হচ্ছে। গোল্ডেন ক্রাউন তরমুজ বিক্রি হচ্ছে ১২০ টাকা পিস। তাল ১০ টাকা, ডাব ৫০ টাকা, বাঙ্গি ৩০ টাকা থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। গরম তাপদহ থেকে রক্ষা পেতে মানুষ ডাবের পানি খাচ্ছে। সেই সাথে আরো খাচ্ছে লিচু, আম, তাল, তরমুজ সহ বিভিন্ন রসালো ফল।
কাঁঠাল আমাদের জাতীয় ফল। কিছুদিন পরেই ছোট-বড় নানা ধরনের কাঁঠাল বিকিকিনি হতে দেখা যাবে বাজারে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









