মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তার্কিস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। এরপর তারা সংবাদ সম্মেলন করেন।
ইরানি মন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। তবে আলোচনায় কখনো মিসাইল ও প্রতিরক্ষার বিষয়টি রাখা হবে না বলে স্পষ্ট করেন তিনি।
আরাগচি বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না।”
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ইরানকে চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির শর্ত হলো— ইরানের মিসাইলের আঘাত হানার দূরত্ব কমাতে হবে এবং ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনতে হবে।
তুরস্কের আঙ্কারা-ভিত্তিক ইরান বিষয়ক গবেষণা কেন্দ্র 'আইরাম'-এর পরিচালক সারহান আফাকান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এখন কোনো চুক্তিতে আসা সম্ভবত "অসম্ভব" হবে।
তিনি আরও বলেন, “আপাতত ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো আপস করবে না, কারণ এটিই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি।”
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে তুরস্ক সফরে গেছেন আব্বাস আরাগচি। তুরস্ক আজ নতুন করে বার্তা দিয়েছে তারা এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











