ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ০:৫৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন সিনি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘মিস ইন্ডিয়া ২০২২’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন ভারতের কর্ণাটকের সিনি শেট্টি। এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার-আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

ভারতের নানা প্রান্ত থেকে বাছাই করা ৩১ জন প্রতিযোগীকে নিয়ে মুম্বইয়ে শুরু হয় ‘মিস ইন্ডিয়া’র মূল আসর। প্রতিযোগিতা চলাকালে তাদের নানান প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সবাইকে পেছনে ফেলে বিজয়ের হাসি হেসেছেন ২১ বছর বয়সী সিনি।

মিস ইন্ডিয়ার এবারের আসরে বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।


প্রসঙ্গত, ‘মিস ইন্ডিয়া ২০২২’-এর বিজয়ী সিনি মাত্র চার বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন। ইতোমধ্যে তিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া