মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে এক জমকালো অনুষ্ঠানে দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ীর মুকুট পড়েন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী।
প্রতিযোগিতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন। মিস ইন্ডিয়া সংস্থার মতে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।
এক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি প্রিয়াঙ্কা চোপড়াকেও ফলো করেন। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।
অফিশিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব- তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছে।
‘আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আপনার জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য আমরা গর্বিত। আপনি সারাজীবন এরকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।’
নন্দিনী সৌন্দর্য প্রতিযোগিতার ৫৯তম সংস্করণ জিতে নিয়েছেন। ইভেন্টে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে পারফর্ম করেন। মনীশ পল এবং ভূমি পেডনেকর ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











