মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- জান্নাতুল নাঈম
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈমের মাথায়। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধি করবেন জান্নাতুল নাঈম।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল নাঈমের নাম উঠে আসে বিজয়ী হিসেবে। এতে প্রথম রানার আপ হয়েছেন জেসিয়া এবং দ্বিতীয় রানার আপ জান্নাতুন সুমাইয়া।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এই আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয় রাত সাড়ে ৮টায়। শুরুতেই মঞ্চে আসেন উপস্থাপক শীনা চৌহান। দেখান সাবলীল নাচ। তার সঙ্গে পারফর্ম করেন সাতজন সহশিল্পী। তার নাচে ফুটে ওঠে বিশ্বব্যাপী নারী নির্যাতনের চিত্র। এরপর উপস্থাপনা শুরু করেন তিনি। ডাকেন ২৫ হাজার প্রতিযোগী থেকে উঠে আসা সেরা ১০ জনকে।
এরা হলেন- রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুন সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। তারা সবাই মঞ্চে এসে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, জাদু শিল্পী জুয়েল আইচ ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
প্রতিযোগীদের পরিচয় পর্ব শেষ হওয়ার পরই মঞ্চে আসেন চিত্রনায়ক নিরব। তার সঙ্গে আসেন সহশিল্পীরা। এরপর মঞ্চ মাতাতে আসেন হৃদয় খান ও তার ভাই প্রত্যয় খান এবং পাওয়ার ভয়েসের শিল্পী তাসনিম আনিকা।
তারা মঞ্চ ত্যাগ করলে আবারও দশ প্রতিযোগীকে মঞ্চে ডাকা হয়। এরপরই শুরু হয় প্রতিযোগীদের নিয়ে প্রশ্ন উত্তর পর্ব। একে একে বিচারকরা প্রশ্ন করতে থাকেন প্রতিযোগীদের।
প্রশ্ন উত্তর পর্ব শেষে মঞ্চে আসেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী। আসেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ।
ঘোষণা করা হয় প্রথম রানার ও দ্বিতীয় রানার আপের নাম। এরপর ঘোষণা করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস







