মিয়ানমার ৭৫ শিশুযোদ্ধাকে মুক্তি দিলো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১১:০২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
মিয়ানমারের সামরিক বাহিনী ৭৫ শিশু যোদ্ধাকে মুক্তি দিয়েছে। জাতিসংঘের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। কয়েক দশক ধরে চলা জোরপূর্বক শিশুযোদ্ধা নিয়োগের ক্রমিক অবসান প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছর প্রথম দফায় এদের মুক্তি দেয়া হলো।
তবে বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী বা সীমান্তে লড়াইরত জাতিগত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ঠিক কতজন শিশু যোদ্ধা রয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা নেই।
শুক্রবার জাতিসংঘের শিশু সুরক্ষা সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে জাতিসংঘের সাথে চুক্তির পর থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ৯২৪ শিশু ও কিশোরকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত শিশু যোদ্ধাদের বেসামরিক জীবনে মূলধারার সাথে যুক্ত হওয়ার কর্মসূচিতে যোগ দিতে হবে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, প্রক্রিয়াটি মিয়ানমারে শান্তি বজায় রাখতে বড় ধরনের অবদান রাখবে।তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারে অব্যহতভাবে লড়াই করেই চলেছে। এই পরিস্থিতিতে শিশুযোদ্ধা পুর্নর্নিয়োগের বিষয়টি ঝুঁকির মধ্যে রয়েছে।
শিশুদের প্রায়ই জনসম্মুখ থেকে অপহরণ করা হয়। তারা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে অস্বীকার করলে তাদের জেলে পাঠানোর ভয় দেখানো হয়।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











