মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সিনথিয়া (৬) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মরদেহ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচিব সিকদার।
এর আগে গত বুধবার (৪ জানুয়ারি) নিখোঁজ হয় সিনথিয়া। পরে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শুক্রবার (৭ জানুয়ারি) তিনজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকার সুয়েরেজ সংযোগের উপর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিনথিয়া নিলফামারী জেলার পঞ্চপুকুর গ্রামের মো. জসিনুরের মেয়ে। সিনথিয়া তার পরিবারের সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় নুর সরকারের বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয় সে। পরের দিন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করলে সেদিন রাতে মুক্তিপণ দাবি করা হয়।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে অপহরণকারী কাদের ও তার বাবা-মাকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রোববার রাতে খেজুর বাগান এলাকায় একটি সুয়ারেজ থেকে শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচিব বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, মুক্তিপণ না পেয়ে শিশু সিনথিয়াকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিয়ে সোমবার (৯ জানুয়ারি) র্যাব-৪ রাজধানীর মিরপুর কার্যালয়ে একটি ব্রিফিং করবে বলে জানা গেছে।
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ

- পবিত্র শবে বরাত আজ
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে