ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:২৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের তালিকায় স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের নাম থাকায় সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।