মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে রায় বহাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণের গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী ওমর সাদাত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ ‘নো অর্ডারের’ আদেশ দিয়েছেন।
রবিবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও এবিএম আলতাফ হোসেন।
ওমর সাদাত সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ আজ নো অর্ডারের আদেশের সময় রাষ্ট্রপক্ষকে বলেছেন, এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিষয়টি নিয়ে এলে আদালত আর্জেন্ট বেসিসে শুনবেন।’
ন্যূনতম বয়সসীমা নির্ধারণকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নিয়ে জটিলতার পরিপ্রেক্ষিতে করা পৃথক ১৫টি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ১৯ মে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নির্ধারণে পৃথক গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণা করে। এসব গেজেট ও পরিপত্র দিয়ে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা সাড়ে ১২ ও ১৩ নির্ধারণ করা হয়েছিল।
হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। যা গত ১৯ জুন চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার বিচারপতি রায়ে স্থগিতাদেশ না দিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি ২৩ জুন (আজ) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






