মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ৩৮ বীরাঙ্গনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৯ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার
১৯৭১ সালে নির্যাতিত আরও ৩৮ জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই ৩৮ জনসহ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো ২৩১ জন।
ঢাকা বিভাগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন, শরীয়তপুর সদরের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের জুগল বালা পোদ্দার, যোগমায়া ও সুমিত্রা মালো, গোপালগঞ্জ সদরের মানিকদির হেলেনা বেগম ও সুলতানশাহীর ফরিদা বেগম এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া বাজারের মোছা. আনোয়ারা বেগম।
চট্টগ্রামের পটিয়ার আছিয়া বেগম, ফেনীর ছাগলনাইয়ার রহিমা বেগম ও কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোছা. ওজিফা খাতুন, দয়ারানী পরামানিক, মোছা. রাবেয়া খাতুন, কুষ্টিয়ার কুমারখালীর মাছুদা খাতুন, মোছা. মোমেনা খাতুন, মোছা. এলেজান নেছা, কুষ্টিয়া সদরের আলমপুরের মৃত রাজিয়া বেগম এবং বাগেরহাটের রামপাল কুবলাইয়ের মোসা. ফরিদা বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
রাজশাহী বিভাগে এ স্বীকৃতি পেয়েছেন জয়পুরহাট সদরের খঞ্জনপুরের মোসা. জাহানারা বেগম, সিরাজগঞ্জের তাড়াশের অর্চনা সিংহ ও মৃত পচি বেওয়া, নওগাঁ সাপাহারের তিলনা রাজবংশীপাড়ার মৃত পান বিলাসী, নাটোর বড়াইগ্রামের মোছা. হনুফা।
রংপুর বিভাগের নীলফামারীর মোছা. শাহেলা বেগম, লালমনিরহাটের শেফালী রানী, মোছা. রেজিয়া, মোছা. মোসলেহা বেগম, শ্রীমতি জ্ঞানো বালা এবং ঠাকুরগাঁওয়ের মোছা. আমেনা বেওয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
বরিশাল বিভাগের ঝালকাঠি সদরের নথুল্লাবাদের সীমা বেগম এবং বীরকাঠির মোসা. আলেয়া বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
ময়মনসিংহের শেরপুরের নলিতাবাড়ী উপজেলার কাকরকান্দির মোছা. মহিরন বেওয়া, মোছা. আকিরন নেছা, মোছা. জতিরন বেওয়া, মোছা. হাসনে আরা, মোছা. হাজেরা বেগম ও হাজেরা বেগম এবং শেরপুরের ঝিনাইগাতীর মৃত ফিরোজা খাতুন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ এ স্বীকৃতি পেয়েছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

