ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

মুক্তির অনুমতি পেল ‘বিউটি সার্কাস’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালে শুরু হয়েছিল ছবিটির শুটিং। শোনা যায়, অর্থ সংকটে সিনেমাটির কাজ মাঝখানে বন্ধ ছিল। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে পরে প্রযোজক হিসেবে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম।

অবশেষে সিনেমার কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন পরিচালক। সেখানে প্রশংসিত হয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মাহমুদ দিদার।

তিনি বলেন, ‘ঈদের আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। সিনেমাটি দেখার পর বুধবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেবো। এ বিষয়টা আগামী সপ্তাহে জানা যাবে।’

এ সিনেমার গল্প গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান নারী শিল্পী বিউটি ও তার সার্কাস দলটি নিয়ে। বিউটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার জাদু প্রদর্শনী আর রূপে পাগল এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বিউটিকে নিজের করে পাবার প্রতিযোগিতায় নামে তারা। একসময় হুমকির মুখে পড়ে বিউটির সার্কাস।

সিনেমায় আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন কবীর সাধুসহ অনেকে।