মুক্তির আগেই ‘কেজিএফ ২’-কে টেক্কা দিল ‘পাঠান’
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
২৫ জানুয়ারি মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। যদিও এই ছবি প্রথম গান মুক্তির পর থেকে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে বক্স অফিসে তেমন কোনও প্রভাব যে পড়বে না, তা অগ্রিম বুকিংয়ের বহর দেখেই ধারণা করা যায়। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন এসআরকে-এর। স্বাভাবিক ভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। তা-ও আবার বিদেশের মাটিতে।
পরিসংখ্যান বলে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি অনুরাগীর সংখ্যা যদি কারও থেকে থাকে, তিনি শাহরুখ খান। এত লম্বা বিরতির পর এসআরকে-এর জাদু দেখতে উৎসাহী তাঁর ভক্তকুল। মুক্তির আগেই ইতিমধ্যেই জার্মানিতে ১ কোটি ৩২ লক্ষ টাকার ব্যবসা সাড়া হয়ে গিয়েছে ‘পাঠান’-এর। যেখানে ‘কেজিএফ ২’ ব্যবসা করে ১.২ কোটির কাছাকাছি। অন্য দিকে, মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ আয় করেছিল প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা। যদিও পরের দুটি ছবির এই বক্স অফিসের অঙ্ক মু্ক্তির পর। কিন্তু আয়ের নিরিখে মুক্তির আগেই এগিয়ে রয়েছে ‘পাঠান’।
উল্লেখ্য, সোমবার দিল্লি হাইকোর্ট এই ছবির বেশ কিছু অদল বদলের নির্দেশিকা দিয়েছে। সেই অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিয়ো বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সব বদল করে ফের সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে বাকি আরও ৮ দিন। ‘পাঠান’ কি পারবে বলিউডের মন্দা কাটিয়ে সুদিন ফেরাতে? সে দিকেই তাকিয়ে রয়েছেন প্রযোজক, নির্মাতার।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








