মুদ্রাস্ফীতির আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার আশা অনেকটাই কমে গেছে। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যার ফলে আবারও সব জিনিসের দাম (মুদ্রাস্ফীতি) বাড়ার ভয় তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকের সুদের হার নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আজ মঙ্গলবার (২৬ মে) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশ কমে গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে আজ সকাল ৭টা ৩৭ মিনিটে স্পট গোল্ড বা প্রতি আউন্স কাঁচা স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে চার হাজার ৫২১ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। তবে আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম প্রতি আউন্স চার হাজার ৫২২ দশমিক ৫০ ডলারে অপরিবর্তিত রয়েছে।
আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্টা বলেন, ‘নতুন এই উত্তেজনা তেলের দাম বাড়িয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতির ভয় আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার চড়া রাখতে পারে—এমন ধারণাই এখন বাজারে জোরালো হচ্ছে। আর সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো অ-ফলনশীল (যা থেকে সরাসরি কোনো লভ্যাংশ আসে না) ধাতুর ওপর চাপ বাড়ে ও দাম কমে যায়।’
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের জন্য সামনের পথটি আপাতত নিম্নমুখীই থাকছে। ব্যবসায়ীরা এখন তীক্ষ্ণ নজর রাখছেন- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার দিকে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করতে ‘আরও কয়েক দিন সময় লেগে যেতে পারে।’
এদিকে, ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের উচ্চ মুনাফার কারণে সৃষ্ট ঝুঁকির কথা মাথায় রেখে বহুজাতিক ব্যাংক ইউবিএস চলতি বছরের শেষে স্বর্ণের দামের লক্ষ্যমাত্রা ৪০০ ডলার কমিয়ে পাঁচ হাজার ৫০০ ডলারে নামিয়ে এনেছে।
তবে সংস্থাটি একটি নোটে জানিয়েছে, বিশ্বজুড়ে ঋণের বড় বোঝা, যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বহুমুখীকরণের প্রবণতার কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের মতো স্থায়ী সম্পদের গুরুত্ব বজায় থাকবে।
স্বর্ণের পাশাপাশি আজ বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৩ ডলারে নেমেছে।
এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে এক হাজার ৯৪৫ দশমিক ৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ৩৭৪.০৬ ডলারে দাঁড়িয়েছে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল







