ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৯:৫২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

মুনমুন সেনের স্বামীর মৃত্যু, শোকস্তব্ধ কন্যা রাইমা ও রিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মারা গেলেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। তার বয়স হয়েছিল ৮৩। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিডিয়াকে এই খবরে নিশ্চিত করেছেন কন্যা রাইমা সেন। তিনি শুটিংয়ের কারণে জয়পুরে। বাবার প্রয়াণের খবর পেয়েই কলকাতার উদ্দেশে তড়িঘড়ি রওনা দিয়েছেন তিনি।

১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা। 

জানা যায়, এর জেরে নাকি তিনি এক বছর কথা বলেননি তাদের সঙ্গে। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তারা। বিবাহিত জীবনে কখনও কোনও অশান্তির আঁচ পড়তে দেননি দুজনে।