মুন্সীগঞ্জে গাছ ভেঙে চাপা পড়ে মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সময় গাছ ভেঙে বসতঘরের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া একই পরিবারের বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসমা বেগম আশু (২৮) ও তার মেয়ে সুরাইয়া (৩)। তাদের লাশ মঙ্গলবার ভোরে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় উদ্ধার করে।
এদিকে, আহত অবস্থায় আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর লৌহজং উপজেলার সর্বত্র বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কনকসার গ্রামে ঝড়ো হাওয়ায় টিনের তৈরি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নিচে চাপা পড়েন আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও ছেলে-মেয়ে।
মঙ্গলবার ভোরে স্থানীয় হয়েকজন ফজনের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নিচে ওই পরিবারের সদস্যদের পড়ে থাকতে দেখেন। দ্রুত তারা চাপা পড়ে থাকা আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা ও মেয়ে সুরাইয়ার লাশ উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় আবÍদুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করা হয়।
লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর মা ও মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিনগত রাতে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘর বিধ্বস্ত হয়ে নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








