ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৩৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ দুজন।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও মাইক্রোচালক আবদুল্লাহ সরকার (৩৫)। নিহতদের বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার শিবপুরে।

ঘটনার সত্যতা নিশ্চিক করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাবিবুর রহমান বলেন, কুমিল্লা থেকে কাভার্ডভ্যানটি ঢাকা যাওয়ার পথে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হয় শিশুসহ তিনজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

-জেডসি